চায়না সাউদার্নের ‘টপ এজেন্ট’ হালট্রিপ

২২ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪  
‘হালট্রিপ’কে এবারে শীর্ষ এয়ার টিকিট এজেন্ট নির্বাচিত করেছে বিশ্বের অন্যতম এয়ারলাইন্স চায়না সাউদার্ন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সর্বাধিক টিকিট বিক্রি করায় এমন স্বীকৃতি পেল হালট্রিপ। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে হালট্রিপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার কাই জিয়ান। এ অনুষ্ঠানে দেশের ট্রাভেল এজেন্সির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হালট্রিপ.কম সাইটের মাধ্যমে আগ্রহী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স ও শর্তযুক্ত কাগজ দিয়ে সহজেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এভাবে ট্যুরিজম উদ্যোক্তারা হালট্রিপ’র মাধ্যমে ভ্রমণকারীদের এয়ার টিকিট সেবা দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা করে হালট্রিপ। বর্তমানে দেশজুড়ে হালট্রিপের পাঁচ হাজারের বেশি ট্রাভেল পার্টনার আছে। হালট্রিপ এখন এয়ার টিকিট সেবা দিচ্ছে। অচিরেই হোটেল বুকিং সেবা চালু হবে।